রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৪
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

গাবতলীতে তিন মার্কেটে ডাকাতি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২২, ২০২১, ৬:২৯ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বগুড়ার গাবতলীতে নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে তিন মার্কেটে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২১ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল জেলার সামছুল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হালিম মিয়া (২৮), ময়মনসিংহ জেলার মৃত বিল্লাল হোসেনের ছেলে আলী হোসেন (৫৬), নাটোর জেলার কানু মুন্সির ছেলে সুমন মুন্সি (২০) এবং মৃত আব্দুল গনির ছেলে হুমায়ুন কবির (৩৫)।

এদের মধ্যে দেলোয়ার হোসেন ডাকাত দলের প্রধান এবং বাকি সবাই সহযোগী হিসেবে কাজ করতেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে গুলিসহ বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

 

সোমবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজারের মুন্সি সুপার মার্কেট, পুকুর পাড় মার্কেট ও মসজিদ মার্কেটে নৈশ প্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে নয়টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্ণালংকার, ইলেক্ট্রনিক সামগ্রী, কাপড়, মোবাইলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে। ঘটনার পরদিন দোকান মালিকদের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করা হয়। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত, সিসিটিভি ফুটেজ এবং নৈশ প্রহরীদের জিজ্ঞাসাবাদ করে সংঘবদ্ধ ডাকাত দলকে শনাক্ত করতে সক্ষম হয় র‍্যাব।

এরই ধারবাহিকতায় র‍্যাব-১২ বগুড়ার টিম ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ডাকাতদের কাছ থেকে বিভন্ন অস্ত্র ও লুণ্ঠিত মামলামাল উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বলেন, ডাকাতি শেষে ডাকাতরা সাভারের নবীনগরে গার্মেন্টসের কাপড়গুলো একটি মার্কেটে বিক্রি করে। টিভি, মোবাইল ও অর্থ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এছাড়াও বেশকিছু স্বর্ণালংকার তারা ঘটনার পরদিন জুয়েলার্সের দোকানে বিক্রি করে।

তিনি আরও বলেন, গ্রেফতার পাঁচজনের সবাই পেশায় ডাকাত। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ চুরি এবং মাদকের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell