শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৫
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ণ
  • ৩৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। সন্ধ্যায় রাজধানীর রামপুরার নিঝুম এলাকায় বাসা থেকে পুলিশ তাকে আটক করে। আটকের সময় একার বাসা থেকে ইয়াবা ও বিদেশি মদ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। গৃহকর্মী হাজেরা বেগমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে গৃহকর্মী হাজেরা বেগম থানায় এসে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ৯৯৯ এ ফোন দেয় নির্যাতনের শিকার হাজেরা বেগম, পরে পুলিশ তাকে উদ্ধার করে,পুলিশ আরও বলছে,হাজেরা বেগমের হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গৃহকর্মী হাজেরা বেগম জানান কাল আমাকে ঘর থেকে বের করে দিছে,আজ আসছি বেতনের জন্য,আমি বলেছি কাজ করবো না বেতন দেন চলে যাই, এই কথা বলার পর অনেক গালাগালি করছে,তারপর মার দিছে। চিত্রনায়িকা একা এ প্রসঙ্গে বলেন এটা সম্পূর্ন মিথ্যা অভিযোগ,কোন শত্রু এ কাজ করেছে,ও আমার বাসাটা জেনে গেছে, আমি তো এখনও বাসাও গুছাইনি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন নায়িকা একা তার বাসার কাজের মেয়েকে মারধর করেছেন,সে তিন মাসের বেতন পাবে, তাকে এক মাসের বেতন দিয়েছে। বেতন নিয়ে কথা কাটাকাটি হবার এক পর্যায়ে সে কাজের মেয়েটিকে মারছে,তার বিরুদ্ধে দুটি মামলা হবে,একটি একটা হবে কাজের মেয়েকে নির্যাতন,আরেকটা হবে মাদক মামলা। শাহিদা আরবী সিমন ঢালিউডে একা নামে পরিচিতি,তোজাম্মেল হক বকুল পরিচালিত “রঙিন রাখাল রাজা” সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর”ও “তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন,ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক। পরে রুবেল,আমিন খান,আলেকজান্ডার বো,অমিত হাসান ও সাকিব খানের সাথে বেশ কয়েকটি সিনেমায় জুটি হয়ে অনেক ব্যবসায়সফল সিনেমা উপহার দিয়েছে। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell