বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৩
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়েছেন স্বামীসহ পরিবার।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩, ২০২১, ১২:২৬ পূর্বাহ্ণ
  • ৪১৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লালমনিরহাট প্রতিনিধি::গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়েছেন স্বামীসহ পরিবার। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যা করে মরদেহের মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়েছেন স্বামীসহ পরিবার। রোববার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২ আগষ্ট) সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ সময় শ্বশুর আজিজারকে আটক করে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগমের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় শফিকুল ইসলামের। তাদের সংসারে কিরণবালা নামের এক মেয়ের জন্ম হয়। রোববার বিকেলে কিরণ বালা বাড়ির উঠানে পায়খানা করে। কিন্তু তা পরিষ্কার করতে দেরি হওয়ায় মর্জিনাকে গালমন্দ করেন তার শাশুড়ি ও দেবর। এ নিয়ে বাগবিতন্ডা হয় তাদের মধ্যে। ওই দিন সন্ধ্যায় আবার বাগবিতন্ডা হলে মর্জিনার স্বামী শফিকুল ইসলাম মর্জিনাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে বাড়িতে ফেরত নিয়ে মরদেহের মুখে বিষ ঢেলে দিয়ে ঘরের আসবাবপত্র নিয়ে সবাই পালিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানায় মেয়েকে হত্যার অভিযোগ করেন মর্জিনার বাবা মজিবর রহমান। তিনি বলেন, আমার মেয়েকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে বাড়ির সবাই পালিয়েছে। আমি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই। ওসি বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনকভাবে মর্জিনার শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell