সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে চালক নিহত,অটোরিকশা ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে চালক নিহত,অটোরিকশা ছিনতাই

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে আনোয়ার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া কচিকাঁচা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ছিনতাইকারীরা তাকে হত্যার পর রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

নিহতের আপন চাচাতো ভাই ফিরোজ মিয়া জানান, আনোয়ার শ্যামবাজার এলাকায় একাই থাকতেন। তিন সন্তান নিয়ে তার স্ত্রী কুলসুম সিরাজগঞ্জের চোহালি উপজেলার একটি গ্রামে বসবাস করেন।

তিনি বলেন, শ্যামবাজার এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে সোমবার সারারাত চালানোর জন্য বের হন আনোয়ার। সকালে জানতে পারি, তাকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান বলেন, গেন্ডারিয়া কচিকাঁচা স্কুলের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতা নাকি ছিনতাইকারীরা এ ঘটনায় জড়িত, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell