শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
  • ১২৭ ০৯ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাকে পেছন থেকে বাসের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।  

শুক্রবার (৪ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আফরান ফকির (৩৫) ও হেলপার ইয়াসিন মোল্লা (১৮)। এদের মধ্যে আফরানের বাড়ি খুলনায় ও ইয়াসিনের বাড়ি গোপালগঞ্জ।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক পথে ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ আরেকটি ট্রাক মহাসড়কে বিকল হয়ে পড়ে। তখন ট্রাক দুটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের চেষ্টা করছিলেন চালক ও হেলপার। এ সময় যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এসে ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরানের মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় হেলপার ইয়াসিন এবং অপর ট্রাকচালকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  

আফরানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অপর ট্রাকচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell