মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৪
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি মহিউদ্দিন আহমেদ মোল্লা সরকারি স্টিকার লাগানো উপ-সচিবের গাড়ি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতার আলোড়ন সৃষ্টি জনমনেে 

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১০, ২০২৩, ১:১১ পূর্বাহ্ণ
  • ৫৯২ ০৯ বার দেখা হয়েছে

গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি মহিউদ্দিন আহমেদ মোল্লা সরকারি স্টিকার লাগানো উপ-সচিবের গাড়ি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতার আলোড়ন সৃষ্টি জনমনেে

চেক জালিয়াতি মামলায় গত বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ তাকে গ্রেফতার করলে তিনি ওই গাড়ি দিয়ে থানায় যান। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মহিউদ্দিন আহমেদ মোল্লা সানারপাড় এলাকার আব্দুল কাদির মোল্লার ছেলে। তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি ছেড়ে নারায়ণগঞ্জ  জেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছিলেন। তবে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির দায়ের করা সিআর ১৪২৯/২০২২ নং মামলায় গত ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালত মহিউদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

এর প্রেক্ষিতে গত বুধবার রাতে দক্ষিন সানারপাড় তার নিজ বাড়ী থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। এসময় তিনি পুলিশের গাড়ি দিয়ে না গিয়ে (ঢাকা-মেট্রো চ-২০-৪৫০৩) কালো রঙের নোয়া গাড়ি দিয়ে থানায় যান।

গাড়িটির সামনে ও পিছনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখা স্টিকার লাগানো ছিল। গাড়িটি একজন উপসচিবের। সরকারি স্টিকার লাগানো গাড়ি দিয়ে গ্রেপ্তারকৃত আসামি থানায় যাওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

মহিউদ্দিন মোল্লা বলেন, এটি একজন উপ-সচিবের গাড়ি। আমার বাড়ীতে মাঝে মধ্যে আসে। তবে উপ-সচিবের নাম জানাননি তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, অনেক কৌশল করে তাকে গ্রেপ্তার করতে হয়েছে। আমাদের গাড়ি দিয়ে আনা সম্ভব ছিল না। তাই অন্য গাড়ী দিয়ে আনতে হয়েছে। রাত ছিল তাই গাড়িতে রাষ্ট্রীয় স্টিকার লাগানো ছিল কিনা লক্ষ্য করিনি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে মহিউদ্দিন আহমেদ মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে রাষ্ট্রীয় স্টিকার লাগানো গাড়ির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell