মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৯
শিরোনামঃ
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 

ঘুসের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ
  • ১৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঘুসের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিযোগ

কক্সবাজার টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে ঘুসের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাত্রিযাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর অভিযোগ, কয়েক দফা আর্থিক লেনদেনের পরও এএসআই মুবিন কক্সবাজারের আবাসিক হোটেলে রাত্রিযাপনের জন্য তাকে প্রস্তাব দেন। এ ঘটনায় বুধবার (৬ নভেম্বর) রাতে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একদল দুর্বৃত্ত ওই নারীর মালিকানাধীন জমির বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চাওয়া হয়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুবিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার নামে ১২ হাজার টাকা নেন। এরপরে ১৮ অক্টোবর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাসে কক্সবাজারের হোটেলে দেখা করতে খারাপ প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় নিয়মিত বিরতিতে ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি।

এতে আরও বলা হয়, ২০ অক্টোবর ফাঁড়িতে গেলে এএসআই মুবিন ২৫ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগীকে ১৫ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। বাকি টাকার জন্য তাকে বারবার ফোন করেন এবং অনৈতিক প্রস্তাব দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই মুবিন দাবি করেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার কোনো কথোপকথন হয়নি। তবে ভুক্তভোগীর কাছে মোবাইল দেওয়া মেসেজ ও অন্যান্য প্রমাণ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell