শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

চট্টগ্রামের পটিয়ায় বেলাল উদ্দীনের বাউন্ডারী ওয়াল ভাংচুর মালামাল লুট-থানায় অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৮, ২০২১, ১:২৮ পূর্বাহ্ণ
  • ৪২৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রামের পটিয়ায় বেলাল উদ্দীনের বাউন্ডারী ওয়াল ভাংচুর মালামাল লুট-থানায় অভিযোগ

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের বুদুরুজ মেহের বাড়ীর বেলাল উদ্দীন নামের জনৈক ব্যক্তির নির্মাণাধীন পাকা গৃহের গভীর রাতে একটি দুস্কৃতিকারী দল বাউন্ডারী ওয়াল ভাংচুর চালিয়ে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বেলাল উদ্দীন বাদী হয়ে গোলামুর রহমান, কলিমুর রহমান ও আজগর সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে গতকাল (সোমবার) পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাল উদ্দীন বুদরুজ মেহের বাড়ীর কলিমুর রহমান থেকে ২০১৬ সালে জায়গা ক্রয় করে। গত মার্চ মাসে উক্ত জায়গায় একটি পাকা গৃহ নির্মাণ কাজ শুরু করে। সেখানে কতিপয় ব্যক্তি চাঁদা দাবী সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করে আসছিল। গত রবিবার গভীর রাতে গোলামুর রহমান এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে বেলাল উদ্দীনের নির্মাণাধীন গৃহে হানা দিয়ে বাউন্ডারী ওয়াল ভাংচুর করে এবং পাকা গৃহের ভিতরে থাকা ইট, সিমেন্ট, লোহার রড সহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা বেলাল উদ্দীনকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell