শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চট্টগ্রামের ফটিকছড়িতে কবিরাজ আবুল মনসুর হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা মুছা গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
  • ২৫৬ ০৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে কবিরাজ আবুল মনসুর হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা মুছা গ্রেফতার

শনিবার বিকেলে ফটিকছড়ি থানার ফটিকছড়ি পৌরসভাস্থ আন্ডা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেফতার আবু মুছা ফটিকছড়ি উপজেলার ভূঁজপুর থানার হারুয়ালছড়ি মুসলিম পাড়া গ্রামের আহমদ ছফার ছেলে।

এর আগে ৮ আগস্ট ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামের বসতঘর থেকে হত্যাকাণ্ডের শিকার আবুল মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দেহ থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওইদিনই ফটিকছড়ি থানায় মামলা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে ধৃত আসামিসহ আরও একজন ব্যক্তি মোটরসাইকেলযোগে গিয়ে চিকিৎসা নেওয়ার নাম করে ভিকটিমের ঘরে যায়। পরে তাকে সুযোগ বুঝে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে।

মূলত, নিহত কবিরাজ বানটোনা করে ও অন্যান্যভাবে তাদের (আসামি) পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি ও ব্যবসায়িক ক্ষতি করায়, ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে কবিরাজের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell