সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৩
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগে গুলি করে হত্যার চেষ্টা “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগে গুলি করে হত্যার চেষ্টা “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

চট্রগ্রাম প্রতিনিধি।।

(৫ নভেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম শহরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

এ সময় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে নির্বাচনী জনসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell