রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাএের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২২, ১১:২৬ অপরাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ জুলাই) দুপুরে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আরাফাত উদ্দিন রাকিব (২২)। তিনি ওই ইউনিয়নের আমিন দারোগা বাড়ির একরামুল হকের ছেলে। রাকিব উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের আত্মীয় ফোরকান উদ্দিন ফয়সাল বলেন, দুপুরে কোরবানি গরুর মাংস কাটা শেষে বন্টন করার জন্য ঘর থেকে ওজন স্কেল আনতে গিয়েছিল। ওজন স্কেলটি ঘরের মধ্যে চার্জে ছিল। এ সময় এটি খোলার সময় সঙ্গে সঙ্গে তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও আশ-পাশের লোকজন দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঈদের দিন এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। রাকিব আমার পাশের গ্রামের একরাম ভাইয়ের ছেলে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell