শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২১
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে পুলিশ সদস্যকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
  • ৭২ ০৯ বার দেখা হয়েছে

লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মুনিরুল ইসলাম নামে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) সদস্যকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চুনতি বনবিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুনিরুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোন সিটিএসবিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক সিটিএসবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুল ইসলাম মোটরসাইকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছেন। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। থানায় মাদক মামলা রেকর্ড করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell