বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৮
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

চলমান পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৪, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থীদের হাতে ‘স্থগিত পরীক্ষা চালু করে অনতিবিলম্বে রুটিন প্রকাশের’ দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে অংশ নেওয়া সকলেই সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানান। তারা বলেন, গত ২৯ ডিসেম্বর শুরু হওয়া স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার লিখিত তিনটি বিষয় বাকি ছিল। সর্বশেষ ১৯ জানুয়ারি পরীক্ষা দেওয়ার পর করোনার সংক্রমনের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এতে চলমান পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পরীক্ষার্থীরা বলেন, চার বছরের স্নাতক কোর্সের প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে। যে পরীক্ষা ২০২০ সালে শেষ হওয়ার কথা সেই পরীক্ষা ২০২২ সালে এসেও আটকে আছে। এতে সেশনজট, চাকরি ও চাকরিপ্রাপ্তির বয়সসীমা নিয়ে জটিলতা পড়ার আশঙ্কা করছেন পরীক্ষার্থীরা। তারা বলেন, গত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে তারা দিয়েছেন। বাকি তিনটি লিখিত পরীক্ষাও তারা স্বাস্থ্যবিধি মেনে দিতে পারবেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাত কলেজসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য সংশোধিত রুটিন দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান সকল পরীক্ষাও চালু করার দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেন মেহেদী হাসান সুজন, সুমাইয়া ইসলাম, নূরে আলম, আল-আমিন নূর, রাহুল কুন্ড, আশরাফুল আলম অনিক, রাজীব, মাসুম, তানভীর, নাজমুন ইতি, সজল, লুবনা জাহান, এসহাক মিয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell