সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

চলমান ১৫টি কারখানাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

চলমান ১৫টি কারখানাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’

গ্যাস সংকট ও বিদ্যুৎ স্বল্পতায় ব্যাহত হচ্ছে মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীর কল-কারখানার উৎপাদন। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে ৯টি কারখানা। বাকিগুলোও বন্ধের উপক্রম।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসট্যান্ড এলাকা থেকে চার কিলোমিটার পূর্বে সদর উপজেলার জাগীর ইউনিয়নে বিসিক শিল্পনগরীর অবস্থান। ১৯৮৮ সালে শিল্পের মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নিতে ১০.৪০ একর জমির ওপর ক্ষুদ্র ও কুটির শিল্পের যাত্রা শুরু হয়। একসময় এখানে ৭২টি কল-কারখানা থাকলেও নানা সংকটে এখন টিকে আছে মাত্র ২৪টি। এরমধ্যে আবার ৯টি বন্ধ আছে।

সরেজমিন দেখা যায়, শিল্পনগরীর প্রধান ফটকে নেই কোনো নিরাপত্তাকর্মী। শিল্পাঞ্চলের ভেতর দিয়েই আবাসিক এলাকার বাসিন্দারা যাতায়াত করছেন। বন্ধ হওয়া কারখানাগুলোর মূল ফটকে ঝুলছে তালা। কোনো কোনো কারখানা বেশ আগে বন্ধ হওয়ায় লতা-পাতা ও ময়লা-আবর্জনায় জরাজীর্ণ হয়ে পড়েছে।

ঢাকা ফুড প্রোডাক্টস লিমিটেডের সহকারী উৎপাদন ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, গ্যাসের তীব্র সংকট চলছে। রাতের বেলায় সামান্য পাওয়া গেলেও দিনের বেলায় থাকে না। আমাদের তো দিনের বেলায়ই গ্যাসটা প্রয়োজন। বিসিক ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি আমরা অনেকবার জানিয়েছি কিন্তু লাভ হয়নি।

ফ্যামিলি প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের সহকারী জেনারেল ম্যনেজার শাওন খান বলেন, ‘এই শিল্পাঞ্চলে কোনো নিরাপত্তা নেই। বহিরাগতরা যে কোনো সময় প্রবেশ করতে পারে। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে প্রতিষ্ঠানগুলোর নাজুক অবস্থা। অনেকেই ব্যবসা না করতে পেরে চলে গেছেন। আমাদের কোম্পানিও লোকসানের মধ্যে আছে। কী হবে কিছুই জানি না।’

গ্যাস সংকট এবং বিদ্যুৎ স্বল্পতার বিষয়টি স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা শিল্পনগরী কর্মকর্তা আব্দুস সালাম বলেন, গ্যাস সমস্যাটার জন্য আমরা তিতাসের সঙ্গে অনেকবার বসেছি। তারা আমাদের এখানে একটা সাবস্টেশনও করে দিয়েছেন। তবুও গ্যাস সংযোগ দিতে পারছেন না। বিদ্যুতের বিষয়টি আগের চেয়ে তুলনামূলক উন্নত হয়েছে।

মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক শিমুল মশিউর বলেন, ‘উৎপাদনমুখী প্রতিষ্ঠানের প্রধান উপাদানই গ্যাস ও বিদ্যুৎ, যা বিসিকের কারখানাগুলো পাচ্ছে না। ফলে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। চলমান ১৫টি কারখানাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক আতিকুল হক সিদ্দিকী বলেন, সামগ্রিক মানিকগঞ্জেই গ্যাসের সংকট। শিল্পপ্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে সংকট নিরসনের কাজ চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell