শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

চাঁদপুরে তেলবাহী লরিচাপায় বৃদ্ধ নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চাঁদপুরে তেলবাহী লরিচাপায় শীতল চক্রবর্তী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ১০নং চৌধুরী ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তেলবাহী লরিটি জব্দ করেছে পুলিশ।

নিহত শীতল চক্রবর্তী চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার বাসিন্দা। তিনি পান বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মেঘনা ওয়েল ডিপো থেকে লরিটি তেল নিয়ে জোড়পুকুর পাড় এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় নিহত শীতল চক্রবর্তী তার ছোট ভাই অমর চক্রবর্তীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন। তিনি ওই এলাকার চার রাস্তার মোড়ে পৌঁছালে হঠাৎ চালক লরিটি পেছন থেকে শীতল চক্রবর্তীর ওপরে তুলে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে লরিটি আটকে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell