রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চায়ের কারখানায় অভিযান,চায়ে রং মেশানো,কারখানাকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৯, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

চায়ের কারখানায় অভিযান,চায়ে রং মেশানো,কারখানাকে জরিমানা

নগরের পাহাড়তলী থানাধীন ইস্পাহানি গেইট, একে খান এলাকার ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টস কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সিটিজি চা ব্রান্ডের ওই চায়ের কারখানায় অভিযান পরিচালনাকালে চায়ে রং মেশানোর বিষয়টি হাতেনাতে প্রমাণ পায় চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

জিজ্ঞাসাবাদে মালিক ইউনুস মিয়া জানান, ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি কালার সংগ্রহ করেন। ঐ কালার (রং) ১৫ গ্রাম করে প্রথমে ৫ কেজি চায়ের সঙ্গে  মেশান এরপর সেই ৫ কেজি চা ৫০ কেজি চায়ের সঙ্গে  ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন।
তিনি ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নেই। দোষ স্বীকার করে ইউনুস জানান, তিনি ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন।

অভিযান পরিচালনা করেন চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মাদ রুহুল আমিন। উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার পুলিশ, চা বোর্ডের ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা  দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবীব।

এ সময়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell