রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৪
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চারদিন পূজার ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) খুলছে অফিস-আদালত-রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো রুপে,তীব্র যানজট জনদুর্ভোগ চরমে

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৪, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

চারদিন পূজার ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) খুলছে অফিস-আদালত-রাজধানী ফিরতে শুরু করেছে পুরনো রুপে,তীব্র যানজট জনদুর্ভোগ চরমে

ঢাকা প্রতিনিধি।।

সরেজমিন রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখে গেছে, আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত  নাইম  বলেন, সকাল ৮টার দিকে কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। কয়টায় অফিসে পৌঁছাতে পারবো জানি না। এভাবে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হানিফ ফ্লাইওভারে।

একই অবস্থা রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, গুলশানসহ কয়েকটি এলাকার। গত কয়েকদিন ছুটি থাকায় অনেকটা ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। সেসব সড়কে এখন যানবাহনে পরিপূর্ণ। তীব্র যানজটে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে এসব পথে চলাচলকারীদের।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো’জুয়েল নগরসংবাদ কে বলেন, রাস্তায় এত তীব্র যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক ঘণ্টা আগে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না। এভাবে কতদিন চলবে জানি না। কোনভাবেই তো জ্যাম কমছে না

এদিকে কচুক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই পথে যাত্রা করা  পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলা বন্ধ রয়েছে।

এছাড়াও মিরপুর ১৪ নম্বর সড়কও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ফলে এই সড়কেও যানবাহন চলাচল করতে পারছে না।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয় দুর্গাপূজার ছুটি। সাপ্তাহিক ছুটির দিনসহ পূজা উপলক্ষে ১০-১৩ অক্টোবর ছিল সরকারি ছুটি।অন্যান্য বছর শুধুমাত্র বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চারদিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell