শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪৩
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

চালককে হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাই,মরদেহটি উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
  • ৩৩১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চালককে হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাই,মরদেহটি উদ্ধার

ময়মনসিংহ নগরীতে হাসেম মিয়া (২৯) নামের এক চালককে হাত-পা বেঁধে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হাসেম মিয়া জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন হাসেম মিয়া। মধ্যরাত হলেও না ফেরায় অটোরিকশার মালিক তার নম্বরে ফোন করে বন্ধ পান। এরপর থেকে অটোরিকশার মালিক ও হাসেম মিয়ার পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। তবে, কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে যাওয়া লোকজন থানায় খবর দেন। পরে মরদেহটি হাসেম মিয়ার বলে নিশ্চিত করে পুলিশ।

এসআই ত্রিদীপ কুমার বীর বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই তাকে হাত-পা বেঁধে বুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ব্রহ্মপুত্র নদের পাড়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell