বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৫
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

চালকরা দিন আনে দিন খায়-কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সিএনজি ও অটোরিকশা চালুর দাবি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২১, ১:১১ পূর্বাহ্ণ
  • ৩৬৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সিএনজি ও অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ও অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। ৫ই জুলাই সোমবার পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, এ আর জাহাঙ্গীর, ফালা, মো. গোলাপ হোসেন এক বিবৃতি এ দাবি তোলেন। বিবৃতিতে বলা হয়, দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রামণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এতে গত ২৮ই জুন থেকে সিএনজি অটোরিকশা সড়কে চলাচল বন্ধ রয়েছে। এতে শুধুমাত্র ঢাকাতেই প্রায় এক লাখ চালক বেকার হয়ে পড়েছে। চালকরা দিন আনে দিন খায়। তাও আবার অর্ধাহারে–অনাহারে থাকে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। তারা আরও বলেন, এখন সিএনজি ও অটোরিকশা চালকদের বড় দুর্দিন। এক্ষেত্রে সরকারেরও কোনো কার্যকর আর্থিক প্রণোদনা নেই। সিএনজি মূলত ব্যক্তিগত যান, তাই সিএনজি ব্যবহারে করোনা সংক্রমণের সম্ভাবনা কম। বর্তমান লকডাউনে যেহেতু ব্যাংক, হাসপাতাল, গার্মেন্টসসহ শিল্প প্রতিষ্ঠান খোলা, তাই এসকল প্রতিষ্ঠানে কর্মরত লোকজন গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন স্বল্পতার কারণে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া যাচ্ছে না। এতে মৃত্যুহার আরও বাড়ছে। গত বছর সাধারণ ছুটির সময় আমরা অনেক করোনা আক্রান্তদের বিনা পারিশ্রমিকে হাসপাতালে এনেছি ও তাদের ঠিকানায় পৌঁছে দিয়েছি। সরকার যদি এবারও স্বাস্থ্যবিধি মেনে সিএনজি ও অটো রিকশা চালানোর অনুমোতি দেয় তাহলে জনগণ যেমন সেবা পাবে অসহায় সিএনজি চালকরাও তেমনি পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। তাই সারাদেশে সিএনজি চালুর জোর দাবি জানাচ্ছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell