বুধবার ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৯
শিরোনামঃ
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 

চাষাঢ়া থেকে রেলগেটে ট্রেন দরকার নেই, আইভীকে বললেন শামীম ওসমান

shahalam
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ণ
  • ২৯৩ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, শহরে সমস্যা হচ্ছে। চলাফেরা করা যাচ্ছে না। আমি আমার ছোট বোনকে (মেয়র সেলিনা হায়াৎ আইভি) বলেছি চাষাঢ়া থেকে এক নং রেলগেটে ট্রেন দরকার নেই। আমি চাই নারায়ণগঞ্জ ছোট্ট গোছানো শহর হোক। বিদেশে দেখলাম সড়কের ওপর দিয়ে ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে। মানুষ ওপর দিয়ে হাঁটাচলা করছে। আমরা অনেক কাজ করেছি। এ কাজ কার জন্য করছি।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী এক-দুই বছরের মধ্যে নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাজ এখনো চলছে। এটার সঙ্গে সিদ্ধিরগঞ্জে আরেকটা রাস্তা গেছে, নাগিনা জোহা রাস্তা। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রাস্তা ১২০ ফুট চওড়া হবে। সেটা চাষাঢ়ায় এসে ইউলুপ হয়ে নাগিনা জোহা সড়কে গিয়ে যুক্ত হবে। তিনটি মেট্রোরেলের লাইন এখানে আসবে। এখানে বিশ্ববিদ্যালয় হবে। নাসিম ওসমান পার্কের এদিকে করার আমার ইচ্ছা, অনেকে নিয়ে যেতে চায়। তবে এটা নিতে পারবে না।

 

শামীম ওসমান বলেন, আজকের একটি নিউজ দেখে আমার মন খারাপ হয়ে গেল। গতকাল চট্টগ্রামের ঘটনা, চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন মা। ছেলেটি তার মায়ের কাছে মাদকের জন্য টাকা চেয়েছে। টাকা না দেওয়ায় মাকে এলেপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। ঐশী নামের একটা মেয়ে, তার বাবা পুলিশ অফিসার ছিলেন, ঘুমের মধ্যে রাতের বেলা সে তার বাবা ও মাকে জবাই করে দিয়েছিল। এগুলো সামাল দেবে কে। আমি তোমাদের মধ্যে কাকে দেখবো। সেই ঐশীকে নাকি চট্টগ্রামের ওই ছেলেকে। সিদ্ধান্ত তোমাদের।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষিতরা মানুষের মত মানুষ হলে আজ ইসরায়েলিরা ফিলিস্তিনিদের গুলি করে মারতো না। এ বছরের জন্য যদি পৃথিবীতে অস্ত্র উৎপাদন বন্ধ থাকে তাহলে কেউ না খেয়ে মরবে না। আমি তোমাদের সাহায্য চাই। আমার বয়স হয়ে গেছে, আমি আর পারি না। অপরাধী যেই হোক না কেন, তোমাদের প্রতিবাদ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সংসদ সদস্য পুত্র অয়ন ওসমান, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell