রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

চিত্রনায়িকা পরীমণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পীর মুক্তির দাবি জানিয়েছে -মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২১, ১:১৮ পূর্বাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চিত্রনায়িকা পরীমণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পীর মুক্তির দাবি জানিয়েছে -মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন।
পরীমণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পীর মুক্তির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মঙ্গলবার (১০ আগস্ট) মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ মুক্তির দাবি জানিয়ে একটি পোস্ট দেন। আ. ক. ম. জামাল উদ্দীন তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘চিত্রনায়িকা পরী মণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পী কলাকৌশলীর অবিলম্বে মুক্তি দিন। স্ট্যান্ড ফর পরীমণি।’ একইদিন রাতে আরেক পোস্টে আ. ক. ম. জামাল উদ্দীন লিখেছেন, ‘র‌্যাব কেন সৃষ্টি হয়েছিল? পরীমনির মত অবলা নারীকে ধরতে কি র‌্যাব লাগে? মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। যদি র‌্যাব এর কাজ এত নীচে হয়, তাহলে এই র‌্যাব আমাদের দরকার নেই।’ ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন নারী। পরীমনির মত একজন নারীকে ৪/৫ দিন পর্যন্ত রিমান্ডে নিয়ে তার পরিধেয় পোশাক পর্যন্ত পরিবর্তন করতে দেয়া হয়নি, এটা কি ধরনের বর্বরতা, অসভ্যতা? এটা দেশের সমগ্র নারী সমাজের জন্য চরম লজ্জ্বার। এসব বন্ধ করেন মাননীয় প্রধানমন্ত্রী।’ এদিকে পরীমণির মুক্তির দাবিতে স্ট্যাটাস দেওয়া নিয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগেরে এই অধ্যাপক সাংবাদিকদের বলেন, যাদের ধরা হয়েছে তারা নামিদামি তারকা। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ আদালতে মামলা করবে। তারা কোর্টে যাবে, কথা বলবে। কিন্তু, তাদেরকে এভাবে রাত দিন এক করে ধরা, এটা কোন সভ্যতার মধ্যে পড়ে? তিনি বলেন, দেশে হাজার হাজার তিন কোটি টাকা দামের গাড়ি আছে। তারা কিভাবে কিনছেন? তাদের আয়ের উৎস কী? তাদের ধরছেন না কেন? প্রসঙ্গত, আলোচিত অভিনেত্রী পরীমনি গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে র‌্যারের হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর প্রথমে চারদিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। এই রিমান্ড শেষে আবার দুই দিনের রিমান্ডে আছেন তিনি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell