সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

চুরি করে শিশুকে হাজার টাকায় বিক্রি,উদ্ধার ও দু’জনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৪, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ১৮০ ০৯ বার দেখা হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদের ছনকা এলাকা থেকে আড়াই মাসের একটি ছেলে শিশুকে চুরি করে এক হাজার টাকায় বিক্রি করা হয় পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার তাছলিমা বেগমের কাছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও তাছলিমাসহ দু’জনকে আটক করে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

আটক দু’জন হলেন- সাটুরিয়া উপজেলার ছনকা এলাকার পাখি মিয়ার ছেলে সজল (২৬) ও দৌলতপুর উপজেলার কলিয়া এলাকার আব্দুস সামাদ মিয়ার মেয়ে তাছলিমা আক্তার (৩০)।

শিশুটির নাম আবু বক্কর। তার বাবা আরিফ হোসেন বলেন, রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, এরপর বাতি জ্বালিয়ে দেখি ঘরে বড় সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গিয়ে দেখি বিছানায় আমার আড়াই মাসের সন্তান আবু বক্কর নেই। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করাই।

পুলিশ জানায়, সজল ও ঝন্টু শিশুটিকে চুরি করে তাছলিমার সঙ্গে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে নাগরপুরে কয়েকজন মাঝির সঙ্গে তাদের আলাপ হলে মাঝিদের সন্দেহ হয়। একপর্যায়ে মাঝিরা খবর দিয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তাছলিমা ও সজলকে আটক করে। তবে এ সময় ঝন্টু পালিয়ে যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে বিয়ে হলেও সন্তান হয়নি তাছলিমার। এজন্য তিনি সজলের কাছ থেকে এক হাজার টাকায় শিশুটিকে কিনেছিলেন। শিশুটিকে চুরি করতে সাহায্য করেন ঝন্টু। তাকে আটক করার চেষ্টা চলছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে শিশুটির পরিবার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell