মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৭
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করার জন্য কবিরাজের দেয়া ‘রুটিপড়া’ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের আহত-সংঘর্ষে-১২।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৯, ২০২১, ১:৪১ পূর্বাহ্ণ
  • ৫৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করার জন্য কবিরাজের দেয়া ‘রুটিপড়া’ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের আহত-সংঘর্ষে-১২।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবিরাজের দেয়া ‘রুটিপড়া’ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃদ্ধ ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- ফারুক, নাঈম, মানসুরা, আলী হোসেন ও ছেলে জজ মিয়া ও আয়েশা আক্তার। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুতুলিয়া এলাকার আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিমের একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোন উদ্ধার করার জন্য আব্দুর রহিম বন্দর উপজেলার মদনপুর ইস্পাহানি এলাকার এক কবিরাজের কাছ থেকে রুটিপড়া নিয়ে আসেন। পরে তা আলী হোসেনের ছেলে জজ মিয়াসহ তাদের পরিবারের সদস্যদের জোর করে খাওয়াতে শুরু করেন। এক পর্যায়ে জজ মিয়ার পরিবারের সদস্য প্রবাসী ফারুক মিয়াকে একটি রুটির পরিবর্তে পাঁচটি রুটি খেতে দেন। রুটি খেতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ আব্দুর রহিমসহ তার লোকজন ফারুককে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

এসময় প্রবাসী ফারুককে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জজ মিয়া ও প্রবাসী ফারুকের বসতবাড়িসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং ভাঙচুর চালান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell