বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

চুয়াডাঙ্গায় মাথায় তালগাছ পড়ে গৃহবধূর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চুয়াডাঙ্গায় মাথায় তালগাছ পড়ে কুয়ারী খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের দৌলতদিয়াড় মাদরাসা পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে।

বাড়ির উঠানে কাপড় তুলতে গেলে তালগাছ গোড়া থেকে ভেঙে তার মাথার ওপর পড়লে মারা যান তিনি। কুয়ারী খাতুন একই এলাকার সাহাবুব হোসেনের স্ত্রী।

নিহত কুয়ারী খাতুনের ননদ চম্পা খাতুন বলেন, রোববার দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে মেলে দেওয়া কাপড় গোছাতে যান কুয়ারী খাতুন। এ সময় বাড়ির উঠানে থাকা তালগাছ গোড়া থেকে উপড়ে তার মাথার উপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চম্পা খাতুন আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই তালগাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে। আজ ওই গাছ গোড়া থেকে উপড়ে কুয়ারী খাতুনের মাথার ওপর পড়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পচা তালগাছ পড়ে কুয়ারী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে শুনেছি। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell