শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৯
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায়,দুই পুলিশ সদস্যকে মারধর যুবক আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৯, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায়,দুই পুলিশ সদস্যকে মারধর যুবক আটক

মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে কঠোর হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাই প্রতিদিনই মহানগর এলাকার প্রবেশমুখসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেল থামিয়ে হেলমেট ও কাগজপত্র তল্লাশি করা হচ্ছে।

তবে আজ একটি চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় এক যুবক দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন।

 

রোববার (১৯ মে) দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন এবং পরে তাকে থানা হাজতে নেওয়া হয়।

আটক যুবকের নাম মো. সোহান (২৩)। তার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায়। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

আহত দুই পুলিশ কনস্টেবল হলেন শামীম হোসেন ও শহিদুল ইসলাম। এ ঘটনার পর চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা পুলিশ উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক জানান, তিনি একটি টিম নিয়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রোববার দুপুরে বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। পঞ্চবটি এলাকায় কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন।

ওই সময় চালক সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরেও কেন তাকে থামানো হলো। কনস্টেবল শামীম বলেন, কাগজপত্র থাকলে স্যারকে দেখান।

এ সময় শামীমের সঙ্গে তর্ক শুরু করেন সোহান। কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি খুলে নেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে শামীমকে কিলঘুষি মারতে শুরু করেন সোহান। এ সময় আরেক কনস্টেবল শহিদুল তাকে রক্ষায় এগিয়ে যান। তখন ঘটনাস্থলে পড়ে থাকা একটি কাঠের চলা দিয়ে শহিদুলকে পেটাতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখে রক্তাক্ত জখম হয়।

এসআই ইকরামুল আরও জানান, আহত দুই পুলিশ কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনায় ওই যুবককে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করে থানা হাজতে নেওয়া হয়েছে।

সোহানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে। এরপর তাকে থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এসআই ইকরামুল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell