রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১০
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

চেয়ারম্যান জসিম মাস্টার কর্তৃক গ্রাম পুলিশ জামালকে বেধড়ক মারপিট বিচার চেয়ে-সংবাদ সম্মেলন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ণ
  • ৩৪৮ ০৯ বার দেখা হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার কর্তৃক এক গ্রাম পুলিশকে বেধড়ক মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার বাংলাবাজারে বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের গ্রাম পুলিশ জামাল উদ্দিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রাম পুলিশ জামাল উদ্দিন বলেন, ‘গত এক বছর ধরে চেয়ারম্যানের অধীনে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছি উপজেলার বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধের রেস্ট হাউজে। নিয়োগ পাওয়ার আগে আমি আরো ৩ বছর বিনা বেতনে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করি। গত এক বছর ধরে দায়িত্ব পালনকালে সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও চোরাচালান বন্ধে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। চেয়ারম্যানের বাড়িও ওই এলাকায় হওয়ায় চোরাচালান ও অপরাধের খবরাখবর প্রশাসনের কাছে জানালে চেয়ারম্যান আমার উপর ক্ষিপ্ত হন। এবং আমাকে এসব তথ্য না দিতে বাধা নিষেধ করেন। সম্প্রতি গভীর রাতে আমি ডিউটি পালনকালে একই ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের আশক আলীর পুত্র চোরা কারবারী খাদিমের নেতৃত্বে চেয়ারম্যানের কিছু লোক মদ্যপ হয়ে রেস্ট হাউজের দরজায় কড়া নাড়ে এবং মাতাল অবস্থায় রেস্ট হাউজে প্রবেশের চেষ্টা করে। এতে আমি বাধা দেওয়ায় পরেরদিন (১০ জুলাই) শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার আমাকে প্রকাশ্যে কিল ঘুসিসহ বেধড়ক মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উল্টো আমাকে চাকরিচুত্য করার হুমকি দেয়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চিকিৎসা শেষে এই ঘটনার বিচার চেয়ে আমি দোয়ারাবাজার থানা পুলিশের দারস্থ হলে পুলিশ প্রশাসন আমার কোনো অভিযোগ আমলে নেয়নি উল্টো চেয়ারম্যানের সাথে মিলে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন জলে থেকে কুমিরের সাথে লড়ে পারবানা। ঘটনার পরে দ্বারে দ্বারে ঘুরেও আমি কোনো বিচার পাইনি। আমি কেন মানুষের কাছে বিচার দিচ্ছি এইজন্য চেয়ারম্যান জসিম মাস্টার উল্টো আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এব্যাপারে মারপিটের বিষয়ে জানতে চাইলে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে জানাব। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, গ্রাম পুলিশ আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখবো ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell