শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২৫, ২:২১ পূর্বাহ্ণ
  • ৩৫৪ ০৯ বার দেখা হয়েছে

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই

মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিনিধি চৌহালী। 

চৌহালীতে উন্মুক্ত পদ্ধতিতে ভিডব্লিউবি উপকারভোগী বাছাই বাছাই পরিদর্শন  করেন ইউএনও মোঃ মোস্তাফিজুর রহমান। যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ও ঘোড়জান দুই ইউনিয়নের ভিডব্লিউবি উপকার ভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (০২ জুলাই) সকালে উপজেলা যাচাই-বাছাই কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন। ওই দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীদের অংশগ্রহণে বাছাই শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

যাচাই-বাছাই কমিটির অন্যতম সদস্য উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্র ধর, সমবায় অফিসার উজ্জল ভুইয়া,  উপজেলা পরিসংখ্যান অফিসের চলতি দায়িত্বপ্রাপ্ত (অফিসার) মো. সোহেল রানা,উপ-সহকারী কৃষি অফিসার ছানোয়ার হোসেন, শরিফুল ইসলাম, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী, বাঘুটিয়া  ইউপির  প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান নওশাদ, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা( সচিব) অপূর্ব,ও শরিফুল ইসলাম, ইউপি সদস্য বাবুল সরকার, মতিয়ার রহমানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জানা যায়, নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে। তিনি আরও জানান, কোনো উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোনো অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে প্রমাণিত হলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। ঘোরজান ইউনিয়নে এ কার্যক্রম পরিদর্শন কালে  তিনি উপজেলার অন্যতম পদ্ধতিতে যাচাই-বাছাই দেখে  আশ্বস্ত হন এবং চেয়ারম্যানে প্রশংসা করেন।  #####

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell