সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৯
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

ছাতকের পল্লীতে ১৮ স্কুল ছাত্রের ফ্রি খতনা অনুষ্ঠিত

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৪, ২০২১, ৫:০৮ অপরাহ্ণ
  • ৩৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকের দোলার বাজার ইউনিয়নের আলহাজ্ব আবুল হুসাইন রাশেদা খানম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৮জন স্কুল পড়ুয়া ছাত্রের ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) সকালে দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের মায়া মঞ্জিলে এ ফ্রি সুন্নতে খতনার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি খতনা কার্যক্রম পরিচালনা করেন, দক্ষিন খুরমা ইউনিয়নের মহব্বতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সিরাজুল ইসলাম। সহযোগিতা করেন, দোলারবাজারের ঔষধ ব্যবসায়ী ইব্রাহিম আলী। এর আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জটি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, মুরব্বি তারেক আহমদ স্বপন, ফারুক আহমদ, আকবর আলী, তছদ্দর মিয়া, আলতাব আলী, ট্রাস্ট পরিচালক মাওলানা জিয়াউর রহমান, বদরুল ইসলাম ও হেলাল মাহমুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ট্রাস্টের প্রধান পরিচালক, মাওলানা জিয়াউর রহমান জানান, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ, মঞ্জুর আহমদ, ফয়ছল আহমদ ও রোকশানা আক্তার নাসিমা এবং সৌদি প্রবাসী মাসুম হুসাইনসহ তারা ভাই-বোনরা মিলে পিতা-মাতার নামে ওয়েল ফেয়ার ট্রাস্ট গঠন করেছেন। এ ট্রাস্টের মাধ্যমে এলাকার অসহায় মানুষকে তারা বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। এর অংশ হিসেবে ১৮জন স্কুল পড়ুয়া গরিব অসহায় ছাত্রকে ফ্রি সুন্নতে খতনা করে চিকিৎসাপত্র দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell