শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

ছাতকে অবৈধ বালু উত্তোলনকারীদের হামলায় নৌ-পুলিশের ওসি সহ আহত ৮

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২১, ১২:৪৫ পূর্বাহ্ণ
  • ৩৮২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ; সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জের ছাতকে অবৈধ বালু উত্তোলনকারী শ্রমিকদের হামলায় নৌ-পুলিশের ওসি, ৫ পুলিশ সদস্য সহ ৮ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ওসি সহ ৩ জনকে ভর্তি করা হয়েছে ছাতক স্বাস্থ্য কেন্দ্রে। খবর পেয়ে সোমবার সকালে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এবং নৌ-পুলিশের এসপি সম্পা ইয়াসমিন আহতদের দেখতে হাসপাতালে যান। রোববার সন্ধ্যা রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিয়ামতপুর এলাকার চেলা নদীতে এ হামলার ঘটনা ঘটে। নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ফরেষ্ট বিভাগের সরকারী এলাকা থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে প্রতি রাতেই অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় একটি অসাধূ কুচক্রী মহল। ঘটনার দিন সন্ধ্যায় ৯টি ড্রেজার মেশিন দিয়ে ৫-৬টি বাল্কহেড লোড করছিল অর্ধশতাধিক শ্রমিক। ইনফরমেশন পেয়ে রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে নৌ-পুলিশের এক দল। বর্ষার পানিতে তলিয়ে যাওয়া ফরেষ্ট বিভাগের ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া করেন নৌ-পুলিশের ওসি মনজুর আলম। একটি সিজার লিষ্ট তৈরী করে ফেরার পথে চেলা নদীতে ৪টি ইঞ্জিন চালিত নৌকা যোগে প্রায় ৫০-৬০জন শ্রমিক লাঠি-সোটা নিয়ে নৌ-পুলিশের নৌকাকে ধাওয়া করে। এক পর্যায়ে নৌকায় থাকা নৌ-পুলিশের উপর চালায় বর্বরোচিত হামলা। প্রানের ভয়ে পানিতে ঝাপ দিয়েও রক্ষা পায়নি নৌ-পুলিশের সদস্যরা। অতর্কিত হামলায় গুরুতর আহত ছাতক নৌ-পুলিশের ইনচার্জ, ওসি মনজুর আলম, এসআই হাবিবুর রহমান ও কনষ্টেবল সৈকত কুমার দাসকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। আহত নৌ-পুলিশের এএসআই সবুজ হোসেন, কনষ্টেবল শাহজাহান মিয়া, কবির মিয়া ও নৌকার ২ মাঝিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নৌ-পুলিশের ওসি মনজুর আলম জানান, স্থানীয় ইজারাদারের লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। এক পর্যায়ে তারা পুলিশের ১২টি মোবাইল ফোন, মানিব্যাগসহ মালামাল লুট করে নেয়। নৌ-পুলিশের এসপি সম্পা ইয়াসমিন জানান, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। থানায় দায়ের করা হয়েছে নিয়মিত মামলা। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell