বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫০
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ছাতকে মারধর ও হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৪, ২০২১, ১:২১ পূর্বাহ্ণ
  • ৪৪২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ লোকজনের হামলায় বাদশা মিয়া (৩৬) নামের এক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে ছাতক থানায় একটি মামলা (নং-৯) দায়ের করা হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও (ধারণ) গ্রামের মৃত ছমরু মিয়ার পুত্র হামলায় আহত বাদশা মিয়া বাদী হয়ে একই গ্রামের ওয়াব আলীর পুত্র ইমরান হোসেন শামীম, মৃত মকবুল আলীর পুত্র গয়াছ আহমদ, মৃত আরশ আলীর পুত্র হেলাল আহমদ, গয়াছ মিয়ার পুত্র আল মামুন ও ওয়াব আলীর পুত্র লাহিন মিয়াকে অভিযুক্ত করে এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বাদী বাদশা মিয়ার ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনরা বিভিন্ন সময়ে তাকে গালিগালাজসহ হুমকি ও ধমকী দিয়ে আসছিলো। গত ৬ জুলাই বিকেলে স্থানীয় ধারণবাজারের পশ্চিমের গলিতে গেলে বাদীকে দেখা মাত্র প্রতিপক্ষের লোকজনরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা এসময় তার কাছ থেকে নগদ ১লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell