রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ছাতকে যুবতীকে ধর্ষণের চেষ্টা ও হামলার ঘটনায় দায়েরী মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ||

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২১, ৬:২৩ অপরাহ্ণ
  • ৩৫৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ছাতক প্রতিনিধিঃ ছাতকে নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদনগর গ্রামে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করায় একই গ্রামের হামলাকারী আব্দুর রহিমের ভাই আব্দুল মতলিব, রাজাকার আকবর আলী, রাজাকার আছদ্দর আলী, রাজাকার পুত্র মাসুক মিয়া সহ লোকজন মামলার বাদী মনোয়ারা বেগমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। মামলা তুলে না নিলে তারা মনোয়ারা বেগমকে হত্যা করে লাশ সুরমা নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দিয়েছে। গত ৮মে শনিবার রাতে বেতুরা-আছদনগর গ্রামের মনোয়ারা বেগমের বসতঘর পুরুষশুন্য থাকায় একই গ্রামের জুনায়েদ আহমদ রুবেল বসত ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মনোয়ারা বেগম সহ আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে আটক করে। বিষয়টি জানাজানি হলে ঘটনার পর জুনায়েদ আহমদ রুবেলের ভাই সহ স্বজনরা মনোয়ারা বেগমের বসতঘরে হামলা চালিয়ে জুনায়েদ আহমদ রুবেলকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ছাতক থানায় মনোয়ারা বেগম বাদী হয়ে রুবেল সহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা (নং-২৭,তাং-২৪মে/২১) দায়ের করেন। ওই মামলার এজাহার ভুক্ত আসামী আব্দুর রহিমকে ৪ জুলাই পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। আব্দুর রহিম গ্রামের মৃত মনোহর আলীর পুত্র। ওই মামলার প্রধান আসামী জুনায়েদ আহমদ রুবেলকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। জুনায়েদ আহমদ রুবেল, নাজমুল হোসেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। এদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের মামলা সহ আরো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মামলার বাদী ভিকটিম শ্যামা আক্তারের মা মনোয়ারা বেগম জানান, তার মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। ঘর-বাড়িতে হামলা করেছে আসামীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তিনি। মামলার প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। আসামী আব্দুর রহিম গ্রেফতারের পর থেকেই আব্দুর রহিমের পরিবার ও অনুসারীরা তাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে না নিলে তারা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। তার ও তার মেয়ের মানসম্মান নষ্ট করার জন্য আব্দুল মতলিব ও আকবর আলী রাজাকারের নেতৃত্বে সংবাদ সম্মেলনের নামে এক প্রতারককে দিয়ে ফেইসবুকে লাইভে এসে ভিডিও পোস্ট করেছে। একাধিক মেয়ে কেলেংকারীর ঘটনায় জড়িত আব্দুর রহিম ও আব্দুল মতলিবের পরিবার। নিজের দোষ ঢাকতে গিয়ে তারা অপরের নিন্দা করছে। কয়দিন পরপর ভূইফোড় সাংবাদিক নামধারী একজনকে এনে ফেইসবুক লাইভে অপপ্রচার চালাচ্ছে। এতে গ্রামবাসীর মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে। ছাতক থানার এস আই আতিকুর রহমান খন্দকার জানান, এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell