মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১৩
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ছিনতাইকারীরা ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছিনতাইকারীরা ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা

 

রোববার (১৯ মার্চ) দুপুরে ভুঞাপুরে একটি ব্যাংকের কাছে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ভুঞাপুরে আব্দুল মালেক (৬০) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

পরে আহত অবস্থায় আব্দুল মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আব্দুল মালেকের বাড়ি ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামে।

 

জানা গেছে, মালেকের দুই ছেলে ইতালি প্রবাসী হওয়ায় তার অ্যাকাউন্টে টাকা পাঠান তারা। দুপুরে তিনি ছেলের শাশুড়ি মর্জিনা বেগমকে সঙ্গে নিয়ে ভুঞাপুর জনতা ব্যাংক থেকে সেই টাকা তুলতে যান। ব্যাংক থেকে মালেক ১০ লাখ টাকা তুলে নিচে নামতেই ছিনতাইকারীরা তার মুখে স্প্রে ও হাতে আঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা আগে থেকেই তাকে টার্গেট করে। তবে ব্যাংকের কাছেই এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ব্যাংকের নিচতলায় মার্কেটের লোকজন ঘটনাটি বুঝতে পারেনি।

আহত আব্দুল মালেক জানান, টাকা তোলার পর নিচে নামতেই ছয়জন ছিনতাইকারী তাকে ঘেরাও করে হাতে আঘাত করে। পরে দ্রুত টাকাগুলো ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যারা ছিনতাই করেছে তাদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন।

জনতা ব্যাংক ভুঞাপুর শাখার ম্যানেজার লুৎফর রহমান বাংলানিউজকে জানান, মালেক ও তার ছেলের শাশুড়ি মর্জিনা বেগম ব্যাংক থেকে টাকা উত্তোলণ করে প্রায় মিনিট খানেক পরই ব্যাংক ত্যাগ করেন। এরপরই ছিনতাইয়ের কবলে পড়েন।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনও অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার শিকার ব্যক্তির সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell