মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৯
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৫, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক

রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে নগদ এক লাখ দুইশত টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক পাঁচজন হলেন- মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও থানাধীন সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালের যাত্রী ছাউনির সামনে নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে একটি বাসে যাত্রী ওঠার সময় কয়েকজন ছিনতাইকারী একজন যাত্রীর টাকা ছিনতাই করে পালাচ্ছিল। বিষয়টি দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সোহরাব হোসাইনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিন ছিনতাইকারী সাজ্জাত হোসেন ওরফে সাগর, ওয়াসিম আকরাম ও সুমনকে আটক করেন ও ছিনতাই হওয়া নগদ এক লাখ টাকা উদ্ধার করেন।

একই দিনে রাজধানীর মিরপুর সাড়ে এগারো এলাকায় সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে একজন পথচারীর চিৎকার শুনে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মো. সুলতান মাহমুদ খানকে ধাওয়া করে আটক করেন।

অন্যদিকে, একই দিনে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায়  রাত আনুমানিক ১২টা ১০মিনিটে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী মোহাম্মদ শান্তকে জনসাধারণের সহযোগিতায় আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার হেফাজত থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ দুইশত টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়।

আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell