রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৫
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩১, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
  • ১৫২ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- আকিব হোসেন আলতাফ (২০), মো. আল আমিন (২৫) ও মো. মিলন (২৩)।

শনিবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (৩০ মে) রাত ৯টায় বাবু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার বরাত দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার রাতে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী বাবু বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে একত্র হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকিব, আল আমিন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই ছিনতাইকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell