বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ছিনতাই রোধে ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করছে র‌্যাব

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১১, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছিনতাই রোধে ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করছে র‌্যাব

লোকজনের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই রোধে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।

নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে টহলসহ সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব  বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা দায়ের হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

তিনি বলেন, ঈদের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ঈদের ছুটি শেষে ঢাকা মুখী পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাইকারী রোধকল্পে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে দুই শিফটে বিশেষ রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে পর্যাপ্ত টহল চলছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা রয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell