শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ছেলের খারাপ আচরণ সহ্য না করতে পেরে মায়ের আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৪, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
  • ১৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

ছেলের খারাপ আচরণ সহ্য না করতে পেরে মায়ের আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রেজিয়া বেওয়া (৫৫) নামে এক নারী ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

ছেলে আনিছুর রহমানের সঙ্গে অভিমান করে রেজিয়া বেওয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

শুক্রবার (২৪ মে) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এরআগে সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চকশালাইপুর গ্রাম থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত রেজিয়া বেওয়া চকশালাইপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

স্থানীয়রা জানায়, রেজিয়া বেওয়ার ছেলে আনিছুর রহমানের স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে আনিছুরের স্ত্রী তার বাবার বাড়িতে  অবস্থান করছেন। এ ব্যাপারে মাকে দায়ী করে আনিছুর প্রায়ই রেজিয়ার সঙ্গে খারাপ আচরণ করতেন। ছেলের এ আচরণ সহ্য না করতে পেরে রেজিয়া বেওয়া আগেও কয়েকবার আত্নহত্যার চেষ্টা করেন।

কয়েকদিন আগে ছেলের সঙ্গে অভিমান করে রেজিয়া বেওয়া তার মেয়ের বাড়িতে চলে যান। এরপর বৃহস্পতিবার রেজিয়া বেওয়া নিজ বাড়িতে চলে আসেন।

শুক্রবার সকালে বাড়িতে না পেয়ে তাকে খোঁজাখুজিঁ করেন স্বজনরা। পরে বাড়ির পাশের একটি খড়ের ঘরে রেজিয়া বেওয়ার ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

তাদের অভিযোগ, ছেলে আনিছুর রহমানের সঙ্গে অভিমান করেই রেজিয়া বেওয়া আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রেজিয়া বেওয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেজিয়া বেওয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। রেজিয়া বেওয়া কি কারণে আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell