রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ছেলের বিয়ের দিন মৃত্যুকোলে ঢলে পড়েন মা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৭, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছেলের বিয়ের দিন মৃত্যুকোলে ঢলে পড়েন মা

ছোট ছেলের বিয়েকে ঘিরে আনন্দমুখর পরিবেশ। ধুমধাম আয়োজনে শেষ হয়েছে গায়ে হলুদ। সকালে অর্থাৎ বিয়ের দিন মৃত্যুকোলে ঢলে পড়েন মা।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) গায়ে হলুদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে রাউজান পৌরসভার দায়ার ঘাটায় অবস্থিত আল আমিন কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন ছিল। ছেলের বিয়ের আনন্দ মুহুর্তেই রূপ নেয় মায়ের মৃত্যুর বিষাদে। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কমর আলি সিকদার বাড়িতে।

 

জানা যায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কমর আলি সিকদার বাড়ির প্রয়াত আলী আহমেদ সিকদারের ছোট ছেলে দুবাই প্রবাসী মো. আবু বক্কর ছিদ্দিক মাছুমের বিবাহ অনুষ্ঠান ছিল আজ বৃহস্পতিবার।  এর আগে, বুধবার রাতে ছেলের মেহেদী রজনীতে একসঙ্গে ছিলেন মা ছকিনা বেগম। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে মারা যান মা। মুহুর্তে বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদের এক যন্ত্রনায়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে বিয়ে বাড়ির পরিবেশ। কমিউনিটি সেন্টার পরিদর্শনে দেখা যায়, চারদিকে শুনশান নিরবতা। কয়েকজন খাবার পার্সেল করছেন।

 

জানা যায়, ৫০০ মানুষের জন্য খাবার আয়োজন করা হয়েছে। এরমধ্যে বরের মায়ের মৃত্যুর খবর শুনে অনুষ্ঠান স্থগিত করে বরের বাড়িতে ২০০ মানুষের খাবার পাঠানোর প্রস্তুতি নেয়। বর মো. আবু বক্কর ছিদ্দিকের বন্ধু শায়ের মাসুমুর রশিদ কাদেরী বলেন, মুহুর্তেই বিয়ের আনন্দ পরিণত হয় বিষাদে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় সিকদার বাড়ি জামে মসজিদে সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

 

বৃহস্পতিবার দুপুরের বিয়ের অনুষ্ঠান স্থগিত করে সন্ধ্যায় নববধূকে ঘরে তোলার সিদ্ধান্ত নেয় বর ও কনেপক্ষ। বর আবু বক্কর ছিদ্দিক মাছুম সাংবাদিকদের বলেন, মা হঠাৎ করে চলে যাবেন বুঝতে পারি নাই। শরীর খারাপ লাগার কথা জানাতেই মৃত্যুকোলে ঢলে পড়েন। এদিকে গায়ে হলুদ রাতে মায়ের সাথে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell