সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫০
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

জমি নিয়ে বিরোধে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নূরু মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২১, ১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩৩২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জমি নিয়ে বিরোধে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য নূরু মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে নূরু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদী পৌর এলাকার কামারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরু মিয়া কামারকোনা গ্রামের বাসিন্দা। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরেই বাড়ির জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে নূরু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে ঘরের নির্মাণ কাজের সময় তার ভাগনির ছেলে কলেজ ছাত্র জহিরুল ইসলাম (১৭) তার ওপর হামলা চালায়। এ সময় বন্ধুদের নিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুরও করে তারা। এ সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নূরু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন নূরু মিয়ার মৃত্যুর ঘটনা নিশ্চিত করলেও হামলার কারণেই তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি।

তিনি জানান, জমি নিয়ে নাতির সঙ্গে বিরোধ ছিল নূরু মিয়ার। এ ঘটনার জেরে হামলার ঘটনা ঘটে। তবে ঝগড়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েও মারা যেতে পারেন নূরু মিয়া। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell