বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩২
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত প্রধান অতিথি বলেন সরকারের সমালোচনা করলে সেটা সহ্য করার ক্ষমতা তাদের থাকতে হবে -বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ১:২৮ পূর্বাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত প্রধান অতিথি বলেন সরকারের সমালোচনা করলে সেটা সহ্য করার ক্ষমতা তাদের থাকতে হবে -বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

 

ঢাকা প্রতিনিধি। সরকারের সমালোচনা করলে সেটা সহ্য করার ক্ষমতা তাদের থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, তাদের সফল করার লক্ষ্যে আমরা সমালোচনা করি। কিন্তু সমালোচনা করলে নেতাকর্মীদের অপমান করা হয় বলে দাবি করেন তিনি। শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকারের আমলে সমালোচনা করা যেত না। বাক স্বাধীনতা ছিলো না। সমালোচনা করলেই জেল-জুলুম করা হতো। তাদের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ফেসবুকে লিখলে পুলিশ বাড়িতে এসে গ্রেফতার করে নিয়ে গেছে। হামলা-মামলা, গুম-খুন ছিল মুক্তমত দমনের হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল মানবাধিকার ফিরে পাওয়া। ছাত্র-জনতা আন্দোলন করেছে, শহীদ হয়েছে। তাছাড়া এই আন্দোলনে বিএনপির লক্ষ্য ছিল দেশের মানুষ যেন গণতন্ত্র ফিরে পায়। তাই আমাদের প্রায় ৫০০ নেতা-কর্মী জীবন দিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় স্থায়ীভাবে থাকার জন্য নির্বাচনের নামে ভোটাধিকার হরণ করেছে উল্লেখ করে সেলিমা রহমান বলেন, ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে রাতের অন্ধকারে গণধর্ষণ করা হয়েছে। এগুলো ছিল তাদের নিত্যরূপ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস তার ব্যক্তিত্ব ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেত্রী। তিনি বলেন, আমরা তাকে সম্মান করি। সারা বিশ্বে তার সম্মানের মাত্রা অনেক উঁচু। ছাত্র-জনতা বিশ্বাস করে তাকে দু:সময়ে চেয়ারে বসিয়েছে। আমরা চাইব তিনি তার সঠিক প্রতিদান দিবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell