রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে-শিক্ষা ভবনের সামনে রাতে অবস্থান কর্মসূচির ঘোষণা

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৭, ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে-শিক্ষা ভবনের সামনে রাতে অবস্থান কর্মসূচির ঘোষণা

ঢাকা প্রতিনিধি।।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত শিক্ষকরা সেখানেই অবস্থান করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে শিক্ষা ভবনের সামনে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকরা। দিনভর তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

প্রথম দিন আন্দোলন করে ফিরে গেলেও দ্বিতীয় দিন বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও শিক্ষকরা ফিরে যাননি। একপর্যায়ে তারা সেখানে রাতে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান শাহবাগ থানা পুলিশের একটি দল। দায়িত্বরত পুলিশের কর্মকর্তা শিক্ষকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। প্রয়োজনে বৃহস্পতিবার তাদের আবারও আন্দোলন করতে আসতে বলেন। রাতে সেখানে থাকলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কার কথাও জানান পুলিশের ওই কর্মকর্তা।

তবে আন্দোলনরত শিক্ষকরা পুলিশের কথা মানতে নারাজ। তারা রাতে সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে তারা নিরাপত্তা দাবি করেছেন। এরপর পুলিশ সদস্যরা আন্দোলনরত শিক্ষকদের একপাশে অবস্থান নিয়েছেন। আর শিক্ষকরা রাস্তায় শুয়ে দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষকরা জানান, তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছ থেকে যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। তারা পুলিশ কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য সহযোগিতা চান।দাবি আদায়ের গড়ে ওঠা এ সংগঠনের সভাপতি নেকবর হোসেন জানান, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এ জনবল অন্তর্ভুক্ত করেনি বা কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। ফলে এমপিওভুক্ত হতে পারছেন না সাড়ে ৩ হাজার শিক্ষক। বিনা বেতনে ৩২ বছর ধরে চাকরি করছেন এবং মানবেতর জীবনযাপন করছেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell