শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫০
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নেতা কাউছার আহম্মেদ পলাশের বিরুদ্ধে -মীর হোসেন মিরুর সংবাদ সম্মেলন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২১, ৪:০২ পূর্বাহ্ণ
  • ৩৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নেতা কাউছার আহম্মেদ পলাশের বিরুদ্ধে -মীর হোসেন মিরুর সংবাদ সম্মেলন

ফতুল্লার পাগলা তালতলা গরুর হাটের সামনে ট্রাক টার্মিনালের সীমানা প্রাচীরে গরু বাঁধাকে কেন্দ্র করে কয়েকজন গরুর বেপারীকে মারধর করার অভিযোগ উঠেছে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নেতা কাউছার আহম্মেদ পলাশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে হাট কমিটি সংবাদ সম্মেলন করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ফতুল্লার পাগলা তালতলাস্থ ট্রাক টার্মিনালের সামনের রাস্তায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাগলা তালতলাস্থ ট্রাক টার্মিনালের সীমানা প্রাচীরের গ্রীলের সাথে বাঁশ বেঁধে ওই বাঁশে সাথে গরু বাঁধা হয়। শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ রোববার (১৮ জুলাই) দুপুর একটার দিকে কিলার আক্তারসহ কয়েকজন সহোযোগিকে নিয়ে এসে ফরিদপুর থেকে হাটে আসা খলিল শেখ, ওসমান শেখ,  আজগর মোল্লা মোয়াজ্জেম  নামক চার গরু ব্যবসায়ীকে মারধর করে এবং গরু বাধার বাশ ভাংচুর করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়।

 

এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশকে দাড়িয়ে থাকতে দেখা যায়। এবং তিনি হাট কমিটির লোকজনকে গালমন্দের পাশাপাশি নিজ কমিটির সাধারন সম্পাদককেও গালমন্দ করেন। এ সময় তিনি বলেন ‘কোথায় সাধারন সম্পাদক।পাছায় লাথি মেরে ওর পাছার সব দাত ফেলে দিবো।আমি সভাপতি হয়ে এখানে এসেছি অথচ সাধারন সম্পাদক হয়ে সে কার….. ফালায়………..খারাপ লোক।’

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাট কমিটি বিকেল সাড়ে ৫টার দিকে তালতলা মাদ্রাসা সংলগ্ন টার্মিনালের সামনে সাংবাদিক সম্মেলন করেন।

 

সাংবাদিক সম্মেলনে তারা  বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ চিহ্নিত সন্ত্রাসী পেশাদার কিলার আক্তারসহ কয়েক সহযোগি সন্ত্রাসীকে নিয়ে তালতলা টার্মিনালের সামনে এসে কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করে এবং গরু বাধাঁর বাশ ভাংচুর করে তাদেরকে তাড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন হাট ইজারাদার মীর হোসেন মিরু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ৪, ৫,ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাফফর, আব্দুল হক সিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান প্রমূখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell