শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে, এক বিশাল প্রতিবাদ মিছিল।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৫, ২০২৫, ২:২৪ পূর্বাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে, এক বিশাল প্রতিবাদ মিছিল।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

৪ঠা এপ্রিল শুক্রবার,‌ ঠিক বিকেল তিনটায়, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এবং তিরাঙ্কুর ভট্টাচার্যের উদ্যোগে, কলেজ স্কোয়ার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ী পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল করলেন, জীবন দায়ী ঔষধের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবীতে।

এই মিছিলে অংশ নেন উত্তর কলকাতা ছাত্র পরিষদ, দক্ষিণ কলকাতা ছাত্র পরিষদ ও মধ্য কলকাতা ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, প্রায় কয়েক ছাত্র ছাত্রী এই মিছিলে পা মেলান ব্যানার ও ফেস্টুন নিয়ে , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান, তাহারা বলেন অবিলম্বে যদি জীবন দায়ী ওষুধের মূল্য বৃদ্ধি হ্রাস না হয়,

আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলন আরো তীব্রতর করে তুলবো। তাহারা বলেন ক্যান্সারের মতো মরণব্যাধির রোগ, যে ওষুধ না খেলে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারেনা, সেই ধরনের ওষুধের মূল্য এতটাই বাড়িয়ে দেয়া হয়েছে , যে সাধারণ মানুষ কিনতে হিমশিম খাবে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারবে না। ওষুধ কিনতে পারবে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন,

তারা ঔষধের উপর বহু কন্সেশন রেখেছেন, যাহাতে সাধারণ মানুষ উপকৃত হয়। রোগীর বাড়ির লোকেরা সেই ওষুধ কম পয়সায় কিনতে পেরে চিকিৎসা করাতে পারছেন, অথচ কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা না ভেবে কোম্পানি গুলোকে লাভবান করার জন্য এই পন্থা এনেছেন, আমরা মেনে নেব না। অবিলম্বে মূল্যবৃদ্ধি হ্রাস করতে হবে, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। পশ্চিম বাংলার মানুষ এরকম সরকার চায় না, এ সরকার দূর হটো, এর সাথে সাথে জাতীয় কংগ্রেস ও সিপিএমকেও বাদ দেননি। তাহাদেরকেও ধিক্কার জানান, এবং বলেন পশ্চিমবঙ্গ থেকে অবিলম্বে দূর হটো,

পশ্চিমবঙ্গ সরকার মা মাটি সরকার, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভাবে, এবং সবকিছুতে প্রতিবাদের ঝড় তোলে, আজ আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রতিবাদের ঝড় তুললাম, শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই প্রতিবাদের ঝড় উঠবে ,

যতদিন না কেন্দ্রীয় সরকার ঔষধের মূল্যবৃদ্ধি হ্রাস না করে। আজ কংগ্রেস ছাত্র পরিষদ থেকে তৃণমূল ছাত্র পরিষদে যোগ দিলেন লাবিব উষুফ।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell