শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:০৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

জেমসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মসজিদ-মাদ্রাসা দোয়ার আয়োজন।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১, ২০২১, ১০:১১ অপরাহ্ণ
  • ৩৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জেমসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মসজিদ-মাদ্রাসা দোয়ার আয়োজন।

কখনো স্বপ্নচারিণীর কবিতা কিংবা পাগলা হাওয়ায় বন্ধু আসার বার্তা দেন গানের সুরে। আবার এই গানের সুরেই আকাশের কাছে জানতে চান মায়ের কথা।বুক ফাটা প্রেমিকের আর্তনাদে হয়ে ওঠেন এক নদী যমুনা। তিনি বরাবরই তারুণ্যের জোয়ারে উম্মাতাল।

 

বলছি দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমসের কথা। যার গানের উম্মাতালে সদা ভদ্র ছেলেটিও খানিক সময়ের জন্য পরিণত হন দুষ্টু ছেলের দলে। এই রকস্টার ৫৭ বছর পূর্ণ করে ৫৮ বছরে পা রাখতে যাচ্ছেন শনিবার (২ অক্টোবর)। দিনটি আয়োজনহীন চলে যাবে এমন হতেই পারে না দুষ্টু ছেলের দল থাকতে।

প্রতি বছরের ন্যায় চলতি বছরও নানা আয়োজনের মাধ্যমে জেমসের জন্মদিন পালন করবেন তার ভক্তরা। জন্মদিনে দেশব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে তারা।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, প্রতি বছর দেশের বিভিন্ন জেলার ভক্তরা জেমস ভাইয়ের জন্মদিনটি উদযাপন করে থাকেন। এবারও এরকম বেশকিছু উদ্যোগের কথা জেনেছি।

বিভিন্ন জেলার ‘দুষ্টু ছেলের দল’ নামে জেমসের ভক্তরা সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজন রেখেছে। এর মধ্যে ঢাকা, খুলনা, যশোর, নরসিংদী, রংপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, ভোলা পটুয়াখালী, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় জেমসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন মিলনমেলায় দোয়ার আয়োজন রয়েছে। পাশাপাশি কেক কেটে সুবিধাবঞ্চিতদের সঙ্গে নিয়ে গান ও আড্ডার আয়োজন রেখেছে তারা।

কিশোরগঞ্জসহ বেশকিছু জায়গায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করারও উদ্যোগ নিয়েছে জেমস ভক্তদের গ্রুপ ‘দুষ্টু ছেলের দল’।

সঙ্গীতের নন্দিত তারকা জেমস ১৯৬৪ সালের নওগাঁয় জন্মগ্রহণ করেন। তবে তার কৈশোর কেটেছে চট্টগ্রামের আজিজ বোর্ডিং-এ। বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সঙ্গে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ হয়।

১৯৮৮ সালে আসে তার প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। পরবর্তীতে ‘ফিলিংস’-এর নাম পরিবর্তন করে দেন ‘নগর বাউল’। জেমস-এর ব্যান্ড ও একক অ্যালবামের মধ্যে আরো রয়েছে- লেইস ফিতা লেইস, নগর বাউল, দুষ্টু ছেলের দল, পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, আমি তোমাদেরই লোক ও কাল যমুনা।

বাংলাদেশি সিনেমায় জেমসের গান বেশ জনপ্রিয়। বলিউডের বেশ কয়েকটি সিনেমায় গান করেছেন জেমস। যা তাকে উপমহাদেশে আরও জনপ্রিয় করে তোলে। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি পেয়েছেন এই তারকা।

জেমসের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুস্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’ ইত্যাদি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell