বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ঝালকাঠিতে কৌশলে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দিয়ে নিজের বাল্যবিয়ে ঠেকালো ইতু মনি

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
  • ৩৬২ ০৯ বার দেখা হয়েছে

ঝালকাঠিতে কৌশলে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দিয়ে নিজের বাল্যবিয়ে ঠেকালো ইতু মনি

ঝালকাঠির নলছিটিতে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দিয়ে নিজের বাল্যবিয়ে ঠেকালো ইতু মনি (১৪) নামে এক স্কুলছাত্রী। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই ছাত্রীর বাবা-মা মারধর করে তাকে বাড়িতে আটকে রাখে।

জানা যায়, ইতু মনি আজ সকাল ৬টার দিকে কৌশলে বাড়ি থেকে পালিয়ে এক বান্ধবির বাসায় যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় নলছিটি উপজেলা প্রশাসন ওই ছাত্রীকে উদ্ধার করে। ইতু মনি উপজেলা খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। ওই ছাত্রীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে বাবা নুরুল ইসলাম হাওলাদার ও মা দুলু বেগম কাছ থেকে মুচলেকা রেখে তাদের জিম্মায় দিয়ে দেন উপজেলা প্রশাসন।

স্কুলছাত্রী ইতু মনির বলেন, বাড়ির পাশের বেল্লাল ঢালী নামের এক সৌদি প্রবাসী যুবকের সঙ্গে শুক্রবার বিয়ে ঠিক করে মা-বাবা। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বিয়েতে রাজি করার চেষ্টা করা হয়। পরে কৌশলে পালিয়ে সে এক বান্ধবির বাসায় আশ্রয় নেয়। সেখানে বসে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে খবর পাঠায় ওই ছাত্রী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মেয়েটির বিয়ের বয়স হয়নি। তাকে বাবা-মা জোর করে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছে। মেয়েটি ভয়ে বাড়ি থেকে পালায়। আমাকে ফোনে সে বিস্তারিত বলে। আমি বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানাই। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ইতু কেবলমাত্র নবম শ্রেণিতে পড়ে। তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়। আমি মেয়েটির পাশে দাঁড়িয়েছি। তাকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত যেন বিয়ে দেওয়া না হয়, এ ব্যাপারে নজর রাখবো।

নলছিটি থানার এসআই মফিজুর রহমান বলেন, ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে তার মা ও বাবার জিম্মায় দেওয়া হয়। আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিতে নিষেধ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell