বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৯
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ট্রেন চলতি অবস্থায় শিশুর জন্ম দিলো মা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ
  • ২৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ট্রেন চলতি অবস্থায় শিশুর জন্ম দিলো মা

সোমবার (৮ এপ্রিল) সকালে ট্রেনটির ‘ঙ’ বগিতে তিনি সন্তান প্রসব করেন।

চলন্ত ট্রেনের বগিতে সন্তান প্রসব করা ওই নারীর নাম স্বর্ণা আক্তার। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, ট্রেনটি যখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায় তখন হঠাৎ ট্রেনের মধ্যে স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের গার্ড তাপস কুমার দে ও অ্যাটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক থাকলে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়। ঘোষণা শুনেই এগিয়ে আসেন ট্রেনের যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার। তিনি ‘ঙ’ বগিতে গেলে অন্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে কাপড় বের করে দেন। তা দিয়ে ঘিরে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসকের তত্ত্বাবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার। ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করে নবজাতক সন্তানসহ মাকে একটি ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করেন।

জি এম অসীম কুমার তালুকদার জানান, স্বর্ণাকে রাজশাহীতে একটি ক্লিনিকে আনা হচ্ছিল সন্তান প্রসবের জন্য। সঙ্গে কয়েকজন নারী ও তার দেবর ছিলেন। আসার পথে ট্রেনের ভেতর স্বর্ণা সন্তান প্রসব করেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া হয়। আর চিকিৎসক জানিয়েছেন, মা ও নবজাতক সুস্থ আছেন। তিনি এজন্য সংশ্লিষ্ট চিকিৎসকসহ ওই ট্রেনের কর্মী ও যাত্রীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell