মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ঠাকুরগাঁ পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল-পদত্যাগ দাবিতে ছাত্র-জনতা ও স্থানীয়দের বিক্ষোভ

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৬, ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ১৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

ঠাকুরগাঁ পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল-পদত্যাগ দাবিতে ছাত্র-জনতা ও স্থানীয়দের বিক্ষোভ

ঠাকুরগাঁ প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে ছাত্রীর সঙ্গে এক অধ্যক্ষের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি জানিয়েছেন ছাত্র-জনতাসহ স্থানীয়রা।

অভিযুক্ত শিক্ষকের নাম বদরুল হুদা। তিনি ঠাকুরগাঁও পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ।

তবে এ ঘটনাটি ‘ভিত্তিহীন’ বলে দাবি কলেজশিক্ষক বদরুল হুদার। একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি বানিয়ে প্রচার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা, কলেজ শিক্ষার্থী ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, সম্প্রতি কলেজের এক ছাত্রীকে পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার কথা বলে নিজের রুমে ডেকে নেন অধ্যক্ষ বদরুল হুদা। পরে তার বন্ধুর স্থানীয় একটি শিশু পার্কের খাস কামরায় নিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন। একই সঙ্গে ঘটনাগুলোর ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রাখেন তিনি।

জানা গেছে, ভালো নম্বর দেওয়াসহ নানা প্রলোভনে কলেজের ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এই অধ্যক্ষ। এসব ঘটনার ভিডিও ধারণ করে রেখে ছাত্রীদের ব্ল্যাকমেল করতেন তিনি। ১০ আগস্ট ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

মঙ্গলবার (২০ আগস্ট) কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করলে কলেজ থেকে দ্রুত সটকে পড়েন তিনি। পরে কয়েক দিনের ছুটি চেয়ে দরখাস্ত লিখে পাঠিয়ে দেন বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, উপজেলা প্রশাসন বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখছে। এ বিষয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell