সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৪
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ডাক্তার ও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পরিচয়ে অনলাইনে প্রতারণা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২২, ৯:৫৪ অপরাহ্ণ
  • ১৭১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ডাক্তার ও বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পরিচয়ে অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে রায়হান উদ্দিন ওরফে রবিন নামের এক আটক করেছে র‌্যাব-১১।

প্রতারণার মামলায় শনিবার (২০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার রায়হান সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাতপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, ডাক্তার ও বিসিএস ক্যাডার অফিসারসহ হাই প্রোফাইল ব্যক্তিদের পরিচয় দিয়ে রায়হান ক্রয়-বিক্রয়ের অনলাইন প্ল্যাটফরমে বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেটকার বিক্রির বিজ্ঞাপন প্রচার করতেন। সুলভমূল্যে ভালো ব্র্যান্ডের গাড়ি কেনার জন্য আগ্রহীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্রেতাদের কাছ থেকে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। প্রতারিত হয়েছেন অসংখ্য মানুষ।

এমনই প্রতারণার শিকার আফজালুল করিম নামের এক ব্যক্তি র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব সদস্যরা তাকে আটকের চন্দ্রগঞ্জ থানায় স্থানান্তর করে। এ সময় তার কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৫টি সিম এবং নগদ ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি সেখানে মামলা করেছেন। র‌্যাব আমাদের কাছে আসামি হস্তান্তর করে। পরে আমরা আসামিকে ৬৪ ধারায় আদালতে সোপর্দ করি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসা বলেন, রায়হান অনলাইন প্রতারক চক্রের মূল হোতা। প্রায় এক বছর ধরে অনলাইন প্ল্যাটফরমকে কাজে লাগিয়ে তিনি কৌশলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। তার হেফাজতে থাকা অনলাইন পেজগুলোতেও প্রমাণ রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell