সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ডিবিসি নিউজ প্রযোজক আবদুল বারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশান লেকপাড় থেকে

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৯, ২০২২, ১:২৭ পূর্বাহ্ণ
  • ২৫২ ০৯ বার দেখা হয়েছে

ডিবিসি নিউজ প্রযোজক আবদুল বারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশান লেকপাড় থেকে

ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আবদুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। এমনকি ঘাতকরা গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেছেন বলে পুলিশ ধারণা করছে।

বুধবার (৮ জুন) সকালে ছিন্নমূল কয়েকজন শিশু  ওই লেকের পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নিকেতন পুলিশ প্লাজার পাশে লেকপাড় থেকে মরদেহ উদ্ধার করে।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছেন ঘাতকরা। তার গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রথমে বারীকে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি বাঁচার জন্য পানিতে নেমে পড়েন, কারণ তার জামা-কাপড় ভেজা ছিল। পরে বারী আবার লেকপাড়ে উঠে এলে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

মরদেহের পাশ থেকে রক্ত মাখা ছুরি, তার মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাই এটি স্পষ্ট, তাকে খুন করা হয়েছে।

পুলিশ জানায়, সিআইডির ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আবদুল বারী ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক ছিলেন। মঙ্গলবার (৭ জুন) তার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি অফিসে যাননি। বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। তিনি মহাখালীতে ব্যাচেলর হিসেবে একটি মেসে থাকতেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell