রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৯
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

ঢাকাই সিনেমার ‘আম্মাজান’ অভিনেত্রী শবনম অসুস্থ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ
  • ৫৬২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ ডেক্স।। ঢাকাই সিনেমার ‘আম্মাজান’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনম। ৭৯ বছর বয়সী প্রবীণ এই অভিনেত্রীর এখন আর অভিনয় করেন না।

তার বেশিরভাগ সময়ই বাসায় কাটে। বেশ কয়েকদিন ধরে অসুস্থ তিনি। তবে বাসাতেই চলছে তার চিকিৎসা।

 

জানা যায়, সর্দি-কাশিতে ভুগছেন শবনম। চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করিয়েছেন তিনি। তবে সেগুলোর রিপোর্ট হাতে পাননি। চিকিৎসকরা জানান, তার গুরুতর কোনো সমস্যা নেই।

করোনার যে সব উপসর্গ রয়েছে তার মধ্যে সর্দি ও কাশি ছাড়া আর কিছু নেই। দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ‘হারানো দিন’ সিনেমার এই নায়িকা।

বাংলাদেশের সিনেমা ছাড়াও এক সময় পাকিস্তানের সিনেমায় অভিনয় করেছেন শবনম। ১৯৬১ সালে ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। এর পরের বছর উর্দু সিনেমা ‘চান্দা’য় অভিনয় করে সাফল্য পান। সিনেমা দুটি মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুণী এই অভিনেত্রীকে।

শবনম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচঘর’, ‘কাজল’, ‘আখেরী স্টেশন’, ‘দরশনর, ‘তুম মেরে হো’, ‘উত্তরণ’, ‘জোয়ার ভাটা’, ‘নাচের পুতুল’, ‘যোগাযোগ’, ‘সন্ধি’, ‘আমার সংসার’, ‘কারণ’, ‘দিল’, ‘জুলি’, ‘সহধর্মিনী’, ‘শর্ত’ ও ‘আম্মাজান’।

বাংলাদেশে প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করলেও পাকিস্তানের প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন শবনম। সেখানকার চলচ্চিত্রের সবচেয়ে পুরাতন ও অফিশিয়াল পুরস্কার (নিগার পুরস্কার) ১৩ বার পেয়েছেন তিনি। চলচ্চিত্রে তার অবদানের জন্য ২০১২ সালে পাকিস্তান সরকার তাকে আজীবন সম্মাননা প্রদান করে।

বাংলাদেশের কম সংখ্যক সিনেমায় অভিনয় করলেও প্রায়গুলোই জনপ্রিয়। সবশেষ তাকে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় দেখা গেছে তাকে। আর করোনার আগে ‘মোহিনী ম্যানসন কি সিনডেরালিয়েন’ নামের পাকিস্তানের একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell