শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

ঢাকায় দুর্বৃত্তদের গুলিবিন্ধ বিএনপি নেতার মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৫, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ
  • ৩৮ ০৯ বার দেখা হয়েছে

ঢাকায় দুর্বৃত্তদের গুলিবিন্ধ বিএনপি নেতার মৃত্যু।

ঢাকা প্রতিনিধি।।

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। তিনি উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর মগবাজারে অবস্থিত হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে হাসান মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হলি ফ্যামেলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে হযরতপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ঢালিকান্দী এলাকায় হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুইজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

গুলিটি তার তলপেটে লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
ওসি এম সাইফুল আলম আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell